Friday, May 22, 2026

আর্থিক  লেনদেন নিয়ে বিবাদের জেরেই  জোড়া খুন ভবানীপুরে : সিপি

Date:

Share post:

আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে ভবানীপুরের গুজরাতি দম্পতিকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন সিপি স্পষ্ট করে দিলেন ভবানীপুরের জোড়া খুন কাণ্ডের কিনারা হয়ে গিয়েছে। মাত্র তিন দিনের মাথায় ভবানীপুর খুনের রহস্য উন্মোচন হল। পুলিশ কমিশনার এদিন জানালেন, এক জন দূর সম্পর্কের আত্মীয় শাহ পরিবারর কাছ থেকে ২০১৯ সালে ১ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। আর সেই আর্থিক লেনদেনের জেরেই এই খুন হয়েছে। সম্ভবত ওই আত্মীয়ই বাকি আততায়ীদের নিয়ে যান বলেও জানালেন সিপি। সিপি  এদিন জানিয়েছেন, বৃহস্পতিবারই তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।  তবে মূল চক্রী এখনও গ্রেফতার হয়নি। খুন শীঘ্রই তাকে ধরা যাবে বলে জানানো হয়েছে।  ওই  মূল চক্রী সম্ভবত তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়। শাহ দম্পতির ব্যবসায় মন্দা চলছিল। মন্দা কাটাতে তাঁরা কিছু অর্থ ঋণ হিসাবে নিয়েছিলেন তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়ের কাছ থেকে। সেই ঋণের টাকা পুরোটা তাঁরা মেটাননি বলেও পুলিশ সূত্রে  অনুমান। ওই ঋণের টাকা মেটানো নিয়ে দীর্ঘ দিন ধরেই ঝামেলা চলছিল অশোক শাহর সঙ্গে। সম্প্রতি কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। বাকি টাকা না মেটানোয় খুন করা হয়ে থাকতে পারে শাহ দম্পতিকে।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...