Friday, June 12, 2026

বিহারে অপশাসন: ছেলের দেহ পেতে ভিক্ষা বৃদ্ধ দম্পতির

Date:

Share post:

বিহারের (Bihar) নীতিশ কুমার (Nitish Kumar) এবং বিজেপির (BJP) জোট সরকারের জমানায় চূড়ান্ত অমানবিকতার আর দুর্নীতির ছবি প্রকাশ্যে। মৃত ছেলের দেহ ফেরত পেতে সমস্তিপুর সদর হাসপাতালে (Samastipur Hospital) বৃদ্ধ-দরিদ্র দম্পতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা ঘুষ। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে এখন রাস্তায় ভিক্ষা করছেন বৃদ্ধ দম্পতি।

বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিল ছেলে। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেছেন বাবা-মা। শেষে সমস্তিপুর সদর হাসপাতাল থেকে একটি ফোনে আসে। তাঁরা জানতে পারেন সন্তান আর বেঁচে নেই। তারপরেই আরও বিপর্যয়। ছেলের দেহ ফিরে পেতে দিতে হবে ৫০ হাজার টাকা ঘুষ! প্রস্তাব আসে হাসপাতালের কর্মীদের পক্ষ থেকে।

দিশেহারা সন্তানহারা বাবা-মা। নুন আনতে পান্তা ফুরনো সংসারে ৫০ হাজার কোথায় পাবেন? বাধ্য হয়ে ভিক্ষার রাস্তা বেছে নেন বৃদ্ধ দম্পতি। সমস্তিপুরের পথে পথে মানুষের কাছে হাত পাততে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

বিহারের জোট সরকারের অব্যবস্থা আর সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে শিউরে উঠছে সারা দেশ। যেখানে বাংলায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এমনকী, মৃত্যুর পর সামর্থ্য না থাকলে দেহ সৎকারের জন্যেও টাকা দিচ্ছে সরকার। সেখানে বিহারের বৃদ্ধ দম্পতির এই করুণ চিত্র সবার চোখে জল এনেছে। জোট সরকার পরিচালিত ওই সরকারি হাসপাতালটির অধিকাংশ কর্মী নামমাত্র বেতনে চুক্তির ভিত্তিতে কাজ করেন। অতিরিক্ত রোজগারের জন্যেই তাঁরা রোগীর আত্মীয়দের কাছ থেকে ঘুষ চান। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সমস্তিপুর জেলা প্রশাসন দম্পতির হাতে তাঁদের ছেলের দেহ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...