Saturday, March 14, 2026

গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষীকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

গরু পাচার(Cow smuggling) মামলায় নয়া মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর(CBI) হাতে গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(AnubrataMondal) দেহরক্ষী সায়গল হোসেন। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল সায়গলকে। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় গ্ৰেফতার করা হয় তাঁকে। শুক্রবার সায়গল হোসেনকে আদালতে পেশ করবে সিবিআই।

সূত্রের খবর, নিজাম প্যালেসে শুক্রবার সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ বাদের সময় তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি খুঁজে পায় সিবিআই। এরপরই মুর্শিদাবাদের বাসিন্দা সায়গল হোসেনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, অনুব্রতর পাশাপাশি তাঁর একাধিক দেহরক্ষীকে এর আগে গরুপাচার মামলায় জেরা করেছিল সিবিআই। এর আগে ডোমকলে সায়গলের বাড়িতে গিয়ে একদিন ১১ ঘণ্টা এবং আরএক দিন ৭ ঘণ্টা জেরা করেছিলেন তদন্তকারীরা। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্ৰেফতারের সিদ্ধান্ত নিল সিবিআই।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...