Wednesday, April 8, 2026

রাজভবনে গিয়ে নিজের আঁকা ছবি রাজ্যপালকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ঘড়ির কাঁটা তখন বিকেল পাঁচটা পেরিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নিজের আঁকা একটি ছবি রাজ্যপালকে উপহার দিয়েছেন তিনি। সস্ত্রীক রাজ্যপাল ধন্যবাদ জানিয়েছেন মমতাকে। রাজভবন সূত্রে খবর, ঘণ্টাখানেক সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। পরে সেই সাক্ষাতের ভিডিও এবং ছবি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) পোস্ট করেন জগদীপ ধনকড়।

বৃহস্পতিবার বিকেল টাউন হলের দিকের গেট দিয়ে রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজভবনের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করে রাজ্যপালের হাতে তুলে দিচ্ছেন মমতা। সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যপালের স্ত্রী-ও। রাজ্যপালও কিছু স্মারক উপহার দেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক রাজভবনে থেকে বেরিয়ে যান মমতা।


 

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...