Friday, June 12, 2026

Corona: দৈনিক সংক্রমণ ৭ হাজার পার! চতুর্থ ঢেউ কি এসে গেল?

Date:

Share post:

ফের বাড়ছে করোনা (Corona) আতঙ্ক, দৈনিক সংক্রমণ ৭০০০ এর গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) পরিসংখ্যান অনুসারে ৯৯ দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজারের গণ্ডি পার হল। পাশাপাশি দেশ জুড়ে বেড়েছে সংক্রমণের হারও। উদ্বেগ বাড়ছে, তাহলে কি চতুর্থ ঢেউ (4th wave) এসে গেল?

করোনা নিয়ে চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই যে সমস্ত এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সংক্রমণের হার বাড়ছে সেখানে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আপাতত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানা নিয়ে উদ্বিগ্ন সরকার (Government)। গতকাল ৫০০০- এর কিছু বেশি ছিল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘন্টায় সেটা বেড়ে হয়ে গেল ৭,২৪০। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২ শতাংশের বেশি। একদিনে করোনায় মোট মৃতের সংখ্যা ৮। মহারাষ্ট্রে বুধবার ২৭০১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, নতুন সংক্রমণের মধ্যে ১,৭৬৫ জন রোগী মুম্বইয়ের। সবচেয়ে আশঙ্কার কথা, মুম্বইয়ে মোট আক্রান্তের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষের শরীরে করোনা কোনও উপসর্গ দেখাচ্ছে না আর সেই কারণেই চিন্তা বাড়ছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ এবং স্কুলের মতো বন্ধ জায়গায় ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে করোনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মাঝেই সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। করোনার (Corona) বাড়বাড়ন্তে চতুর্থ ঢেউ -এর আশঙ্কা করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন এখনই উদ্বিগ্ন হওয়ার মতো সেরকম কিছু ঘটে নি । পাশাপাশি ভ্যাক্সিনেশন (Vaccination)আর বুস্টার ডোজের উপর জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...