Saturday, April 4, 2026

Weather: কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড মালদা, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

একদিকে বৃষ্টির জন্য হাপিত্যেশ, অন্যদিকে তুমুল ঝড়বৃষ্টি । দক্ষিণবঙ্গ যেখানে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে, তখন লণ্ডভণ্ড মালদা (Maldah)। কালবৈশাখীর দাপটে পড়ল গাছ, ভাঙল বাড়ি। শহরের বাঁধ রোড, মিশন রোড, কৃষ্ণপল্লী সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় ড্রেন জ্যাম হয়ে পড়ে। যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করে ইংরেজবাজার পৌরসভা (Englishbazar municipality)।

বাংলার বুকে বর্ষা প্রবেশ করেছে কিছুদিন আগেই। উত্তরবঙ্গ(North bengal) জুড়ে বৃষ্টির দাপট, গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। আগামী ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার একটা হালকা সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Bandopadhyay) বলেছেন, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই যে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এমনটা নয়। কলকাতাতে ভারী বর্ষণের জন্য আরও অন্তত ৪-৫ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। গত দুদিন ধরে প্রায় একটানা বৃষ্টি দার্জিলিং (Darjeeling) পাহাড় ও সিকিমে (Sikkim)। লাগাতার বর্ষণের জেরে বৃহস্পতিবার সকালে সিকিমে কয়েকটি এলাকায় ধস নেমেছে। ধসের ফলে শিলিগুড়ির (Siliguri) সঙ্গে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ। তাতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা।এর পাশাপাশি মালদাতেও তুমুল ঝড় বৃষ্টি। নাগাড়ে বৃষ্টি তার সঙ্গে দোসর ঝড়। কালবৈশাখীর দাপটে কার্যত লণ্ডভণ্ড মালদা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ঝড়ের তাণ্ডবে শহরের বেশ কিছু জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছিল।তবে দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করা হয়। যাতে মানুষের কোন অসুবিধা না হয় তার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...