Wednesday, June 24, 2026

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? আজ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন

Date:

Share post:

মেয়াদ শেষ হতে চলেছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind)। এর পরিস্থিতিতে দেশের আজ বিকেল ৩টেয় দেশের রাষ্ট্রপতি নির্বাচনের(Precident election) নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন(Election commission)। ইতিমধ্যেই কমিসনের তরফে বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩ টেয় দিল্লির বিজ্ঞানভবনে করোনা বিধি মেনে সাংবাদিক বৈঠক হবে।

প্রসঙ্গত, দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। ১৪ জুলাই ২০১৭ থেকে এই দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। নিজের কার্যকালে বিশ্বের ২৮ টি দেশে সফর করেছেন তিনি। ৬ টি দেশ থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান। সংবিধানের ৬২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেই মতো দেশের ইতিহাসে ১৭ তম রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে এবার।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা, যা হল – লোকসভা এবং রাজ্যসভা। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাও এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...