Wednesday, June 24, 2026

নার্সের চাকরি পাওয়ায় কব্জি কাটার ঘটনায় রেণুর স্বামীর দুই সঙ্গী গ্রেফতার

Date:

Share post:

স্ত্রীর হাতের কব্জি কাটায় দুই সঙ্গীকে ব্যবহার করেছিল রেণু খাতুনের স্বামী শের মহম্মদ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম আশরাফ আলি শেখ ও হাবিব শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ জানিয়েছে, ধৃতরা কেরল পালানোর পরিকল্পনা করছিল। কিন্তু তার আগেই আজ ভোররাতে তাঁদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।




আরও পড়ুন:ভবানীপুরে জোড়া খুনকাণ্ড: সুপারি কিলার সহ গ্রেফতার ৩



প্রথম থেকেই পুলিশকে রেণু জানিয়েছিলেন হাত কাটার সময় তাঁর স্বামীর সঙ্গে আরও দু’জন ছিল। তারাও স্বামীরই বন্ধু। নাম না জানলেও, মুখ দেখলে চিনতে পারবেন বলেই জানিয়েছিলেন তিনি। রেণুর স্বামীর বয়ান অনুযায়ী পুলিশ আশারফ আলি শেখ ও হাবিব শেখকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, মাসতুতো ভাইয়ের মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে আলাপ হয় রেণুর স্বামীর। স্ত্রীর সঙ্গে অশান্তির কথা নতুন বন্ধুদের জানায় সে। নার্সের চাকরিতে যোগ দিলে স্ত্রী হাতছাড়া হয়ে যেতে পারে বলেই তাঁর স্বামীকে জানায় ওই দুই যুবক।  এরপরই তিনজন মিলে রেণুর হাত কেটে নেয়।





ঘটনার পর থেকেই পলাতক ছিল তিনজন। তদন্তে নেমে কেতুগ্রাম থানার পুলিস মঙ্গলবার সকালে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পূর্ব বর্ধমানের কেতুগ্রাম সালার সীমান্ত এলাকার হলদি গ্রাম থেকে গ্রেফতার করা হয় শের মহম্মদকে। এরপর তার দুই সঙ্গীকে আজ গ্রেফতার করা হল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...