Sunday, February 22, 2026

নির্মম ! হাত-পা বাঁধা অবস্থায় ছাদে একরত্তি, হোম ওয়ার্ক না করার শাস্তি

Date:

Share post:

রাজধানীর নির্মম ছবি ধরা পড়ল আবার। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেট দুনিয়ার মানুষেরা। হোমওয়ার্ক(home work) না করার শাস্তি পেল একরত্তি, কড়া রোদে ছাদের মধ্যে হাত-পা বাঁধা বেঁধে ফেলে রাখা হল এক শিশুকে (Child Abuse)। তাঁর কান্নায় মন গলল না মায়ের। কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ (Delhi police)।

রাজধানীর ভিডিও আবার ভাইরাল। তবে এবার ২৫ সেকেন্ডের ভিডিও দেখে চোখ ফেটে জল আসছে অনেকের। কেউ আবার বলছেন এত নিষ্ঠুর কি হতে পারেন মা, যাঁর কানে সন্তানের যন্ত্রণাটুকু পৌঁছয় না।গত ২ জুন ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, হাত-পা বাঁধা অবস্থায় গরমে ছাদের মধ্যে শুইয়ে রাখা হয়েছে এক শিশুকে। তপ্ত ছাদে গরমে পুড়ছে সে, চিৎকার করছে, কাঁদছে কিন্তু পরিবারের কোনও হেলদোল দেই। মুহুর্তেই ভাইরাল হয় ভিডিও। দিল্লি পুলিশকে ভিডিওটিতে ট্যাগ করতে শুরু করেন অনেকে। বিষয়টি চোখে পড়তে তৎপর হয় পুলিশও। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি খাজুরি খাস এলাকার। সেই বাড়িতে গিয়ে প্রশ্ন করতেই অমানবিক কিছু মানুষ অবলীলায় জানান হোমওয়ার্ক সম্পূর্ণ না করায় শাস্তিস্বরূপ ছ’বছরের মেয়েটিকে হাত-পা বেঁধে গরম ছাদে ফেলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর মা।

ভাইরাল ভিডিও (Child Abuse) ঘিরে তোলপাড় রাজধানী। মেয়েটির মা পুলিশকে যুক্তি দেন, স্কুলের দেওয়া হোমওয়ার্ক না করায় নিজের মেয়েকে শাস্তি দিয়েছেন তিনি। বেশি ক্ষণ নয়, ৫-৭ মিনিটই ছাদে ফেলে রেখেছিলেন। শিশুটির উপর এমন নির্দয় আচরণের কঠোর শাস্তি হওয়া উচিত বলে দাবি তুলেছেন নেট দুনিয়ার একাংশ। ওই পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এত কিছুর পরও নির্বিকার শিশুটির মা। সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।


spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...