Thursday, April 2, 2026

IPL: আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরছে অ্যামাজন

Date:

Share post:

আইপিএলের (IPL) ম্যাচ দেখানোর লড়াই থেকে হঠাৎই সরে দাঁড়াতে চলেছে অ্যামাজন। সংস্থার তরফে জানা গিয়েছে, বিপুল অর্থের এই লড়াইয়ে তারা হয়তো যোগ দেবে না। ফলে আগামী দিনে অ্যামাজনে আইপিএলের ম্যাচ দেখার সুযোগ সম্ভবত থাকছে না। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড়ে এবার মুকেশ আম্বানির রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনির লড়াই দেখা যেতে পারে। অ্যামাজন সরে দাঁড়ানোয় রিলায়েন্সের সঙ্গে তাদের ‘দ্বৈরথ’ দেখার সুযোগ থাকল না। তবে শুধু অ্যামাজন নয়, সম্ভবত সরে যাচ্ছে গুগলও। আগামী ১২ জুন আইপিএলের মিডিয়া স্বত্বের জন্য ই-নিলাম হবে। প্রায় ৬০ হাজার কোটি টাকার বিডিং হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে ভারতের বিপুল বাজার ধরতেই অ্যামাজন স্বত্ব কিনতে আগ্রহী ছিল। তবে শেষ মুহূর্তে তারা নিজেদের সরিয়ে নেওয়ায় অবাক অনেকেই।

এই নিয়ে সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “অ্যামাজন অংশ নিচ্ছে না। তাই শুক্রবারের টেকনিক্যাল বিডিং প্রক্রিয়াতেও অংশ নেয়নি তারা।”

আরও পড়ুন:Indian Football: আফগানিস্তানের বিরুদ্ধে সর্তক স্টিমাচ, জয়ই লক্ষ‍্য গুরপ্রীতদের

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...