Saturday, June 27, 2026

“পর্যাপ্ত পড়াশুনো করলে ভালো রেজাল্ট আসবে”,মনে করেন উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী অভীক

Date:

Share post:

মাধ্যমিকেও দ্বিতীয় হয়েছিল। উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করলেন কাটোয়ার কাশিরাম নাথ বিদ্যায়তনের ছাত্র অভীক দাস। পরপর দু’বার সাফল্যের শীর্ষে থাকার কারণ জানতেই অভীক জানাল, “মাধ্যমিকে স্ট্যান্ড করার পর উচ্চ মাধ্যমিকে আরও বেশি পরিশ্রম করেছি।”


আরও পড়ুন:উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


অভীকের কথায়, ‘মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আবারও স্থান করতে পেরেছি তাতে ভীষণ আনন্দ হচ্ছে। আমি মনে করি যা সিলেবাস সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করলে নিশ্চয়ই ভাল রেজাল্ট হবে।টেক্সট বইগুলোতে খুঁটিয়ে পড়তাম।” সেইসঙ্গে তিনি আরও বলেন, বাবা মায়ে তো আছেই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাঁর এই রেজাল্টে পেছনে অনেক সাহায্য করেছেন।” সাংবাদিকদের অভীক জানান, সবসময় পড়াশুনো করলেই যে সাফল্য আসবে তা নয়, তবে পরিশ্রম করলে সাফল্য আসবেই। মানুষের সেবা করতে চায় অভীক। তাই তাঁর ইচ্ছা ডাক্তার হবে।




শুক্রবার বেলা ১১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবারে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ। প্রথম থেকে দশম পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করেছে সংসদ। এই তালিকায় রয়েছে ২৭২ জন। ছাত্র ১৪৪, ছাত্রী ১২৮ জন। এছাড়া ওয়েবসাইটে দেখা যাবে জেলাভিত্তিক মেধাতালিকা।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...