Sunday, June 21, 2026

আজ থেকে শুরু বিধানসভার বাদল অধিবেশন, কী কী বিল আনা হবে দেখে নিন

Date:

Share post:

শুক্রবার, ১০ জুন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। বাদল অধিবেশনের সূচি অনুযায়ী, ১০ জুন থেকে অধিবেশন শুরু হচ্ছে, দুপুর ১ টা থেকে। দুপুর ২টোয় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক রয়েছে।বৃহস্পতিবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের এই অধিবেশনে একাধিক বিল উত্থাপিত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আচার্য বিল, ভিজিটর বিল। একইসঙ্গে কৃষি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে।




আরও পড়ুন: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট? জেনে নিন

সোমবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন অধিবেশনে সরকারের তরফে ৬ টি বিল আনা হবে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলটি ছাড়াও আরও ৫টি বিল এবারের বিধানসভায় আনা হবে ।


    • ১৩ জুন পেশ করা হবে প্রথম বিল – ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল।
    • ১৪ জুন প্রাইভেট ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল,
    • ১৫ জুন ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হবে।
    • ১৬ জুন ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট দ্বিতীয় বিল (উপাচার্যদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিল) পেশ হওয়ার কথা।
    • ১৭ জুন রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় লজ অ্যামেন্ডমেন্ট দ্বিতীয় বিল। ২ ঘন্টা করে সব বিলের উপর আলোচনা হবে। সকালে প্রশ্নোত্তর পর্ব হবে। তারপর বিল নিয়ে আলোচনা চলবে।





Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...