Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কম্বোডিয়াকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব জিতে শুরু করেছে ভারত। শনিবার এশিয়ান কাপে ভারতের মুখোমুখি আফগানিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সর্তক ইগর স্টিমাচ। জয়ই লক্ষ‍্য গুরপ্রীতদের।

২) আইপিএলের ম্যাচ দেখানোর লড়াই থেকে হঠাৎই সরে দাঁড়াতে চলেছে অ্যামাজন। সংস্থার তরফে জানা গিয়েছে, বিপুল অর্থের এই লড়াইয়ে তারা হয়তো যোগ দেবে না। ফলে আগামী দিনে অ্যামাজনে আইপিএলের ম্যাচ দেখার সুযোগ সম্ভবত থাকছে না।

৩) রঞ্জিট্রফির সেমিফাইনালে পৌঁছে বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল অভিমুন‍্য ঈশ্বরনের দল। দ্বিতীয় ইনিংসে শতরান মনোজ তিওয়ারির।

৪) বাংলার পারফরম্যান্সে খুশি কোচ অরুণ লাল।  মনোজের শতরানের প্রশংসায় অভিষেক ডালমিয়া। শনিবার অনুশীলনের ছুটি বাংলা দলের। রবিবার অনুশীলনে নামবে মনোজ তিওয়ারিরা।

৫) শুক্রবার দিল্লিতে নির্বাচনী ট্রায়ালে চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম। তাঁর জীবনের হয়তো এটাই শেষ কমনওয়েলথ গেমস ছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিতে বার্মিংহ্যামে আর যাওয়াই হচ্ছে না মেরি কমের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...