Saturday, April 4, 2026

রিমার মাকে ফোন মুখ্যমন্ত্রী, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ-সহ চাকরি

Date:

Share post:

রাস্তায় বেরিয়ে বেঘোরে প্রাণ হারান হাওড়ার রিমা সিংহ (Rima Sinha)। তিনিই ছিলেন কার্যত পরিবারের একমাত্র রোজগেরে। এই পরিস্থিতিতে সিংহ পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিহত রিমা সিংহের মাকে ফোন করেন তিনি। সমবেদনা জানান। বলেন, তাঁর মেয়েকে তিনি ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এরপরেই ঘোষণা করা হয়, মুখ্যমন্ত্রীর (CM)তরফ থেকে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভাইয়ের কাজের ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, রিমার মা জানান, তাঁর স্বামীকে ছোট দোকান করার ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

বরাবরই মানুষের বিপদে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এর আগে স্বামী ডান হাতের কবজি কেটে নেওয়া রেণু খাতুনের (Renu Khatun) পাশে দাঁড়িয়েছেন মমতা। তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আপ্লুত রেণু বলেন, মুখ্যমন্ত্রী মায়ের মতো পাশে দাঁড়ালেন। আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, মুখ্যমন্ত্রীর থেকে মানবিকতা শিখতে হয়। সেইটাই ফের প্রমাণ করলেন তিনি।



Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...