Thursday, April 9, 2026

মিলছে না সেনার ছাড়পত্র, রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

সেনাবাহিনীর ছাড়পত্র না মেলায় ব্যাহত হচ্ছে মেট্রো প্রকল্পের (Metro Work)কাজ। এবার সমস্যা সমাধানের আশায় রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর গড়িয়া-বিবাদীবাগ এবং দমদম-এয়ারপোর্ট মেট্রো প্রকল্প নিয়ে বৈঠক বসে নবান্নে (Nabanna)। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা দীর্ঘ বৈঠক করেন আর বি এন এল কর্তৃপক্ষের (BNL autority)সঙ্গে। বৈঠকে সেনাবাহিনীর কোনও প্রতিনিধি অবশ্য উপস্থিত ছিলেন না। সেই বৈঠকেই ধর্মতলার বিধান মার্কেট (Bidhan market)স্থানান্তর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Vioctoria memorial)সামনে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাজ নিয়ে কথা হয়।

এরপর আর বি এন এল কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনীর তরফ থেকে কোনরকম সহযোগিতা করা হচ্ছে না। শুধু তাই নয় সেনার ছাড়পত্র না মেলায় ভিক্টোরিয়ার সামনে কাজ করতে সমস্যা তৈরি হচ্ছে। ঠিক একই ভাবে সল্টলেকের ৫ নম্বর শিল্প তালুকের একটি জমি নিয়ে জটিলতার কারণে কাজ থমকে আছে। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রসচিব দুটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য হাইকোর্টের জট কাটার পর জোকা-বিবাদী বাগ রুটে ময়দান অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার বিষয়ে রেল বিকাশ নিগমকে (RVNL)আগেই ছাড়পত্র দেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এখনও ছাড়পত্র মেলেনি। এবিষয়ে বৈঠক হলেও সেনাবাহিনীর কেউ উপস্থিত না থাকায় মূল সমস্যার কার্যত কোনও সমাধান হয় নি। তাই এবার রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro rail)।



Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...