Tuesday, April 7, 2026

England Cricket: মিচেলের ছক্কা এক মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ( England-New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচ বেশ তাড়িতাড়িয়ে উপভোগ করছিলেন এক মহিলা ক্রিকেট ভক্ত। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। ডারিল মিচেল একটি সজোরে ছক্কা হাঁকান। আর সেই বলটি এসে পড়ে সেই মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে। আর সেই ছবি ভাইরাল নিমিষে।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৫৬তম ওভারে। বল করছিলেন ইংল্যান্ডের বাঁহাতি বোলার জ্যাক লিচ। ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। উইকেটে তখন জমে গিয়েছেন মিচেল। হয়ে গিয়েগিল শতরানও। ব্যাট-বলের সংযোগ হচ্ছিল ভাল। খানিকটা আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন তিনি। লিচের একটি বল স্টেপ আউট করে গ্যালারিতে পাঠিয়ে দেন মিচেল। বল উড়ে গিয়ে পড়ে সোজা সেই মহিলা হাতে ধরা পানীয়র গ্লাসের মধ্যে।

অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যায় সেই মহিলা। সেটি তাঁর চোখমুখ থেকেই পরিষ্কার। আর এই ঘটনার ভিডিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিউ ড্রিঙ্ক প্লিজ’।

আরও পড়ুন:India Team: পন্থদের অনুশীলন দেখতে মাঠে ভিড় সমর্থকদের, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...