Saturday, June 27, 2026

হাওড়া পুলিশের শীর্ষ পদে রদবদল: দায়িত্বে প্রবীণ-স্বাতী

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই অশান্ত হাওড়া। রাজনৈতিক মদতেই এই অশান্তি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতেই হাওড়া (Howrah) পুলিশের (Police) শীর্ষ পদে রদবদল করা হল। হাওড়া সিটির (City) কমিশনার ও গ্রামীণের (Rural) সুপারকে সরানো হল।

হাওড়া সিটি-র পুলিশ কমিশনার ছিলেন সি সুধাকর। তাঁকে পাঠানো হল কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদে। তাঁর জায়গায় হাওড়া সিটি-র পুলিশ কমিশনার হয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠীকে।

হাওড়া গ্রামীণের পুলিশ সুপার ছিলেন সৌম্য রায়। তাঁকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল স্বাতী ভাঙ্গারিয়াকে। আর কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডেপুটি কমিশনার করে পাঠানো হয়েছে সৌম্যকে।

হাওড়ায় অশান্তি-অবরোধের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। এরপরে এই রদবদলে অনেকই দুয়ে-দুয়ে চার করতে চাইছেন। তবে, নবান্ন সূত্রে খবর, এটি একেবারেই রুটিন বদল।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...