Tuesday, June 23, 2026

হাওড়ার পরে মুর্শিদাবাদের বিস্তৃর্ণ অঞ্চলে বন্ধ ইন্টারনেট, বেলডাঙায় থানায় হামলা

Date:

Share post:

এক কলেজ ছাত্রীর ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায়। অভিযোগ, বিতর্কিত মন্তব্য করে অশান্তি ছড়ানো বিজেপি (Bjp) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে পোস্ট করেন তিনি। এরপরেই উত্তেজনা ছড়ায়। থানা ঘিরে বিক্ষোঙ, ইটবৃষ্টি চলে। একাধিক বাড়িতে ভাঙচুরও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অভিযুক্ত কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন:নূপুরের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের

বেলডাঙার বড়ুয়া কলোনির ওই কলেজ ছাত্রী ফেসবুকে নূপুর শর্মার সমর্থনে পোস্ট করেন। অভিযোগ, সেই পোস্টের প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এরপরই বেলডাঙা থানা থেকে ২০০ মিটার দূরে বড়ুয়া কলোনিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই কলেজ ছাত্রীর বাড়ি-সহ প্রায় ১৫টি বাড়িতে ভাঙচুর করা হয়। একাধিক বাসিন্দা জখম হয়েছেন বলে সূত্রের খবর। রাতেই ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। উস্কানি দেওয়া, উত্তেজনা ছড়ানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তাঁকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...