Friday, April 3, 2026

Mithali Raj: অবসরের পর নিজের পরবর্তী ইচ্ছের কথা জানালেন মিতালি

Date:

Share post:

কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মিতালি রাজ( Mithali Raj)। ২২ গজের ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে মিতালি রাজের সম্পর্ক ছিন্ন হচ্ছে না। বরং সুযোগ পেলে অদূর ভবিষ্যতে বিসিসিআইয়ে (BCCI) প্রশাসক হিসেবে যুক্ত হতে চান। সাফ জানিয়ে দিলেন মিতালি। এমন ভাবনার পিছনে মহিলা ক্রিকেটের দুই প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক এবং ইংল্যান্ডের ক্লারা কোনরের ক্রিকেট প্রশাসকের ভূমিকায় সাফল্যই মিতালিকে প্রেরণা দিচ্ছে। এছাড়া বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তো উদাহরণ হিসেবে হাতের সামনে রয়েইছেন।

এক সাক্ষাৎকারে মিতালি (Indian Cricketer Mithali Raj) বলেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই ক্রিকেট প্রশাসকের ভূমিকায় নিজেকে দেখতে চাইব। ক্রিকেটার হিসেবে আমার বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘বেলিন্ডা ক্লার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার (Australia) হয়ে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। একই ভাবে ইবিসি-র হয়ে ক্লারা কোনরও দারুণ কাজ করছেন মেয়েদের ক্রিকেটের উন্নতিতে। যদি সুযোগ পাই, তাহলে আমিও পারব।’’

তবে ক্রিকেট প্রশাসনে আসার জন্য তিনি যে তাড়াহুড়ো করতে চান না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিতালি। তাঁর বক্তব্য, ‘‘সবে অবসর নিয়েছি। ভবিষ্যৎ নিয়ে এখনও পরিকল্পনা করে উঠতে পারিনি। আরও কয়েকটা দিন যাক। এই সময়টা পরিবারের সঙ্গে ছুটির মেজাজে কাটাতে চাই। তবে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে পারব না।’’

আরও পড়ুন:India Team: রবিবার কটকে দ্বিতীয় টি-২০, সিরিজ সমতায় ফেরাতে মরিয়া পন্থ বাহিনী

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...