Monday, February 23, 2026

বিস্ফোরক স্টিমাচ, ‘ভারতে ফুটবলের জ্ঞান  সীমিত’ সাংবাদিক সম্মেলনে বললেন সুনীলদের হেডস‍্যার

Date:

Share post:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি এশিয়ান কাপ ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের ( Afghanistan)বিরুদ্ধে শেষ মুহুর্তের দুরন্ত জয় পায় ভারত (India)। সৌজন্যে সুনীল ছেত্রীর এবং সাহাল আব্দুল সামাদের দুর্দান্ত গোল। আর এই জয়ের ফলে এফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন একপ্রকার নিশ্চিত ব্লু টাইগার্সের।

তবে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা পছন্দ হয়নি দেশের ফুটবল মহলের। আর এই ম‍্যাচের পরই এই সমালোচনা নিয়ে সরব হন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল মহলের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীলদের হেডস‍্যার।

এই নিয়ে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে স্টিমাচ বলেন, “গত কয়েক বছর ধরে আমি ক্লান্ত হয়ে গিয়েছি সকলকে বোঝাতে যে রাতারাতি ভালো ফুটবল খেলা যায় না। এটি একটি প্রক্রিয়া যাতে সময় লাগে। আমাদের তরুণ খেলোয়াড় রয়েছে যারা আমাদের গর্বিত করছে, তবে আমাদের শান্ত হতে হবে। আমাদের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় এই ফুটবলের কাজটিকে সারতে হবে।”

এর পাশাপাশি স্টিম্যাচ বলেন, “ভারতে ফুটবলের জ্ঞান খুবই সীমিত। আপনি সেই বিষয়গুলি নিয়ে সমালোচনা করতে পারেন না যেগুলি আপনারা বোঝেন না। আমি আমার সমর্থকদের থেকে সময় চেয়েছি, আর কিছুই না।”

শেষ মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয়। এই জয় নিয়ে স্টিম্যাচ বলেন, “আমি আমার ছেলেদের সঙ্গে উপভোগ করব এই দুটি জয়ের জন্য। আমি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে চাই। আমি আমার ছেলেদের উপর গর্বিত। ওদের যা করতে বলা হয়েছে ওরা তাই করেছে এবং আমরা গর্বের সঙ্গে লড়েছি আর যোগ্য উপায়ে জিতেছি।”

এই নিয়ে স্টিম্যাচ আরও বলেন, “আমাদের ব্লু টাইগার্স বলা হয়। আজ আমরা ব্লু টাইগার্সের মতই খেললাম। আমাদের মাঠে বাঘের মত খেলতে হবে। সেই দিকেই আমরা এগোচ্ছি। মাঠে নামছি, ফুটবল উপভোগ করছি এবং দেশের সম্মান ও গর্বের জন্য লড়াই করছি।”

আরও পড়ুন:Sourav Ganguly: ইংলিশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয়তায় টেক্কা আইপিএলের, খুশি বিসিসিআই প্রেসিডেন্ট

 

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...