Tuesday, April 7, 2026

রাজধানীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা

Date:

Share post:

রবিবার সাতসকালেই রাজধানীর গফফর মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল দমকলবাহিনী ও পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


আরও পড়ুন:Dengue Vaccine: ডেঙ্গি মোকাবিলায় আসছে ভ্যাকসিন, ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়

এদিন সকালে দিল্লির কারোল বাগ এলাকায় গফফর মার্কেটে আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী । তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত বিস্তীর্ণ এলাকা।


দমকলের তরফে জানানো হয়েছে বাজারের মধ্যে কারও আটকে পড়ার ঘটনা ঘটেনি। তবে কী থেকে এই ভয়াবহ আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...