Saturday, June 27, 2026

Dengue Vaccine: ডেঙ্গি মোকাবিলায় আসছে ভ্যাকসিন, ট্রায়াল শুরু হচ্ছে কলকাতায়

Date:

Share post:

আসছে বর্ষা। আর বর্ষা মানেই ডেঙ্গির উৎপাত। এবার ডেঙ্গির মোকাবিলায় আসতে চলেছে ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। এর পাশাপাশি দু’টি বেসরকারি হাসপাতাল রুবি এবং মেডিকাতেও ট্রায়াল চলবে। প্রসঙ্গত ইতিমধ্যেই আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে৷ এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়। ৪ থেকে ১৮ এবং ১৮ থেকে ৬০- এই দু’টি বয়সসীমার মানুষের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ডেঙ্গির ভ্যাকসিনের দু’টি ডোজ। দু’টি ডোজের মধ্যে ব্যবধান ৯০ দিনের।

আরও পড়ুন- England Cricket: মিচেলের ছক্কা এক মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিও

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...