Friday, April 3, 2026

ত্রিপুরায় গণতন্ত্র নেই, অপশাসন প্রমাণিত: বিজেপির বিরুদ্ধে তোপ কুণালের

Date:

Share post:

মঙ্গলবার, ত্রিপুরার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার, আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ত্রিপুরায় (Tripura) বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে কুণাল বলেন, দীর্ঘদিন ধরেই বিপ্লব দেবের (Biplab Dev) অপশাসন নিয়ে সরব ছিল তৃণমূল। তিনি যে ব্যর্থ সেটা প্রমাণিত। সেই কারণেই তাঁকে সরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। এক, বিপ্লব দেবের ব্যর্থতা আর দুই, বিজেপি-র গোষ্ঠী কোন্দল। এই দুইয়ের জেরেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল বলে মত কুণালের।

তৃণমূল মুখপাত্র বলেন, তৃণমূল জমানায় বাংলায় বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। ত্রিপুরার মানুষেরও সেই অধিকার আছে। যদি, তাঁরা উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে তৃণমূলকে সমর্থন করুন। কটাক্ষ করে কুণাল বলেন, যদি চান পেট্রোপণ্যের দাম বাড়ুক, এলআইসি-সহ বিভিন্ন সংস্থা বেসরকারীকরণ হোক, বেকারত্ব বাড়ুক- তাহলে বিজেপিকে ভোট দিন। আর যদি চান বাংলা-ত্রিপুরা মিলে কেন্দ্রের বিজেপি সরকারের গদি উল্টে দিক- তাহলে তৃণমূলের হাত শক্ত করুন।

ত্রিপুরায় গণতন্ত্র নেই বলেও সরব হন কুণাল ঘোষ। বলেন, বাংলায় গণতন্ত্র আছে বলেই বিজেপি-র সব খবর করে সংবাদ মাধ্যম। এমনকী, বাংলার সমালোচনাও হয়। কিন্তু কোনও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয় না। কিন্তু ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে, সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনা ঘটে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর হয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে৷ সেখানে দাঁড়িয়ে কথা বলা যায়। কিন্তু ত্রিপুরায় বাক্ স্বাধীনতা নেই বলে তীব্র আক্রমণ করেন কুণাল।

নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য বাংলায় বিক্ষিপ্ত অশান্তি প্রসঙ্গে কুণাল বলেন, পশ্চিমবঙ্গ ভালো আছে। বিষ ঢালছে বিজেপি (BJP)। অশান্তি-গন্ডগোল পাকিয়েছে বিজেপি। বড় সড় সমস্যা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আর এরা নাটক করছে৷ গোষ্ঠীবাজি করে অশান্তিতে ইন্ধন দিচ্ছে। যতটা সম্ভব নিয়ন্ত্রণ করছে বাংলার প্রশাসন। সেই সঙ্গে সিপিআইএম-কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন কুণাল। বলেন, আর বিধানসভায় শূন্য পাওয়ায় অশান্তি ছড়াচ্ছে।

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...