Thursday, June 25, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সোমবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সংসদ সভাপতিকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় সেইসঙ্গে সিবিআইকে এমনও নির্দেশ দেওয়া হয়েছে যে, সংসদ সভাপতি যদি তদন্তে পূর্ণ সহযোগিতা না করেন তাহলে তাকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। সভাপতি ছাড়াও সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকেও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন প্রাথমিক নিয়োগ মামলার শুনানির সময় কোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণ মোতাবেক ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা শেষে যে দ্বিতীয় তালিকাটি প্রকাশ করা হয়েছিল, এখানে অনেক গরমিল আছে। আর বেনিয়ম ও অনিয়ম থাকার দরুন ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। শুধু তাই নয় ওই ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে আদালত কড়া নির্দেশ দিয়েছে যে মঙ্গলবার থেকে তাঁরা আর স্কুলে ঢুকতে পারবেন না।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...