Friday, April 3, 2026

ভারতের প্রতি কুনজর দিলে উপযুক্ত জবাব দেব: নাম না করে চিনকে কড়া বার্তা রাজনাথের

Date:

Share post:

অরুণাচল থেকে লাদাখ- দেশের নানা সীমান্তে চিনা আগ্রাসনের অভিযোগ উঠছে বারবার। তবে, দেশের মাটি দখল করতে এলে ভারত যে ছেড়ে কথা বলবে না তা এদিন বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সোমবার উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahaur Shashtri) ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে অসামরিক ও সামরিক আধিকারিকদের ২৮তম যৌথ প্রশিক্ষণ শিবিরে নাম না করে চিনকে কড়া বার্তা দেন তিনি। বলেন, “আমাদের জমিতে কুনজর দেয়, আমরা উপযুক্ত জবাব দেব।’’ ভারত কখনও কোনও দেশ আক্রমণ করেনি। কারও এক ইঞ্চি জমিও দখল করেনি বলে মন্তব্য করেন রাজনাথ।

সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, সরাসরি যুদ্ধ না হলেও তথাকথিত শান্তির সময়ও ‘প্রক্সি যুদ্ধ’ চলাতে থাকে অনেকে দেশ। তবে, ভারত ‘শান্তিপ্রিয় দেশ’।

২০২০-তে সীমান্ত বিবাদের আবহে পূর্ব লাদাখের গলওয়ানে সংঘর্ষে জড়ায় ভারত ও চিনা সেনা। কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপর বহুবার সামরিক আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। প্যাংগং হ্রদ, গোগরা-সহ কিছু এলাকা থেকে চিনা সেনা সরলেও এখনও কিছু LOC বরাবর কিছু অঞ্চলে চিনা ফৌজ রয়ে গিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজনাথে মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন- ঘোড়ার জন্য পাঁচ লক্ষ টাকার বীমা ঘোষণা জম্মু-কাশ্মীর প্রশাসনের

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...