Tuesday, June 23, 2026

কেন্দ্রকে ‘জনমত সমীক্ষা’ বন্ধ-‘এক আসন এক প্রার্থী’ প্রস্তাব EC-র

Date:

Share post:

নির্বাচন কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলিকে ২০ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকার উপরে সমস্ত অনুদান প্রকাশ বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হোক। এর জন্য ফর্ম ২৪-এ সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। জনমত সমীক্ষা এবং এক্সিট পোল নিষিদ্ধ করার পাশাপাশি একজন প্রার্থী মাত্র একটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন আসন নির্দিষ্ট করার জন্য কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে। আইন মন্ত্রককে এমনই ছয়টি প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ঘোড়ার জন্য পাঁচ লক্ষ টাকার বীমা ঘোষণা জম্মু-কাশ্মীর প্রশাসনের
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পর পরই রাজীব কুমার আইনমন্ত্রককে ভোটার আইডির সাথে আধার লিঙ্ক করার জন্য বিজ্ঞপ্তি জারি করতে পরামর্শ দিয়েছিলেন।এরই পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার জন্য চারটি যোগ্যতা বাধ্যতামূলক করার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন।
২০২১ সালের ডিসেম্বরে, রাজ্যসভায় ধ্বনি ভোটের মাধ্যমে নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১ পাস করা হয়। বিরোধীরা প্রতিবাদে ওয়াক আউট করে।বিরোধীদলগুলির অভিযোগ ছিল, সরকার পর্যাপ্ত আলোচনা ছাড়াই তাড়াহুড়ো করে বিল পাশ করেছে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...