Friday, April 3, 2026

রেভ পার্টিতে মাদক নিয়ে গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত

Date:

Share post:

নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের বড় ছেলে তথা শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুর। গতকাল, রবিবার  বেঙ্গালুরুর একটি রেভ পার্টিতে তিনি নিষিদ্ধ মাদক গ্রহণ করেন বলে অভিযোগ। মেডিক্যাল টেস্টে সিদ্ধান্ত কাপুর শরীরে মাদকের অস্তিত্বের প্রমাণ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

বলিউডের বেশকিছু ছবি, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সিদ্ধান্ত কাপুর। ১৯৯৭ সালে সলমন খান অভিনেতী ‘জুড়য়া’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল।

উল্লেখ্য, বেঙ্গালুরুর এমজি রোডের একটি হোটেলে সানডে রেভ পার্টিতে নিষিদ্ধ মাদক থাকবে বলে গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। পার্টি শুরু হতে হোটেলে হানা দেয় পুলিশ। মাদক নেওয়ার অভিযোগে সিদ্ধান্ত-সহ ৩৫ জনকে আটক করা হয়। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সিদ্ধান্ত-সহ মোট ৬ জনের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই গ্রেফতার করা হয় সিদ্ধান্তকে। আজ, সোমবার তোলা হবে আদালতে।

href=”https://biswabanglasangbad.com/2022/06/12/dont-visit-howrah-police-advise-bjps-suvendu-adhikari/”>শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...