Tuesday, June 23, 2026

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় মৃত ৫, জখম ১৯

Date:

Share post:

এবার শিকাগোতে বন্দুকবাজের হামলা। আমেরিকার এই শহরটিতে সপ্তাহান্তে বিক্ষিপ্ত বন্দুক হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শিকাগো পুলিশ। গুরুতর জখম হয়েছেন ১৯জন। মৃতদের প্রত্যেকেরই বয়স ২৩-৪০ বছরের মধ্যে। এঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

শুক্রবার সপ্তাহান্তের শুরুতে শিকাগোয় প্রথম হামলার ঘটনাটি ঘটে সন্ধে ৫টা নাগাদ। সাউথ জাস্টিনে ২৫ বছরের এক যুবককে বুকে এবং মাথায় গুলি করা হয়। এরই ঠিক পরে রাত ১১টার সময় অপর একটি ঘটনা ঘটে। ওয়েস্ট এইট্টিন্থ স্ট্রিটে একটি গাড়ির ভিতর বসে থাকা এক ২৬ বছরের পুরুষ যাত্রীকে বুকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তৃতীয় ঘটনাটি ঘটে তার দেড় ঘণ্টার মধ্যেই সাউথ অ্যালবানিতে। ওই ঘটনায় ৩৭ বছরের এক মহিলার মৃত্যু হয়।শনিবার আরও দুজনের মৃত্যু হয়।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের

দিন কয়েক আগেই টেক্সাসে বন্দুকবাজের হামলাায় ২১ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকেই বন্দুক নীতি কঠোর করা নিয়ে নড়েচড়ে বসেছে বাইডেন সরকার। এরইমধ্যে শিকাগোয় পর পর বন্দুক হামলার ঘটনায় কপালে ভাঁজ ফেলেছে জো বাইডেনের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...