Tuesday, June 23, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস : Breakfast Sports

Date:

Share post:

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের । এদিন প্রোটিয়াদের কাছে ৪ উইকেটে হারাল ঋষভ পন্থের দল। প্রথমে ব্যাটিং ব্যর্থতা, পরে স্পিনারদের ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। এই হারের ফলে সিরিজে ২-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

২) রবিবারই আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর পূর্ণ করলেন সুনীল। আর এই কৃতিত্ব অর্জন করে সুনীল বললেন, এই ভাবে ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার উদ্‌যাপন করতে পেরে ভাল লাগছে।

৩) আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা পছন্দ হয়নি দেশের ফুটবল মহলের। আর এই ম‍্যাচের পরই এই সমালোচনা নিয়ে সরব হন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল মহলের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন ইগর স্টিমাচ।

৪) স্বস্তিতে রোনাল্ডো, ধর্ষনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সিআরসেভেন। ২০১৮ সালে রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছিলেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা।

৫) প্রথমদিনেই আইপিএলের প্রতিটি ম্যাচের সম্প্রচার স্বত্বের দর ১০০ কোটি ছাড়িয়ে গেল। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, এখন যা পরিস্থিতি, তাতে সার্বিকভাবে সম্প্রচার স্বত্বের মূল্য ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেটা যদি হয়, তাহলে বিশ্বের যে কোনও খেলার ক্ষেত্রে অন্যতম বড় অঙ্ক হবে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...