Wednesday, March 25, 2026

বিধানসভায় পাস হয়ে গেল আচার্য বিল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসাতে বিধানসভায় পাস হয়ে গেল বিল৷ বিলের পক্ষে ভোট পড়ে ১৮২টি৷ বিলের বিরোধিতায় পড়ে ৪০টি ভোট৷ এবার রাজ্যপালের কাছে যাবে এই বিল৷ কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় বিলে সই করবেন কি না, সেটাই এখন দেখার৷অবশ্য সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, রাজ্যপাল এই বিলে সই করবেন না৷রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত কয়েকদিন আগেই পাস হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়৷সোমবার সেই বিলই বিধানসভায় পেশ করেন মন্ত্রী ব্রাত্য বসু৷

বিজেপি-র তরফে বিলের বিরোধিতা করেন অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারীরা৷বিরোধী দলনেতা দাবি করেন, ‘বিধানসভায় সংখ্যা আছে, বিল পাস করিয়ে নিয়েছে৷ কিন্তু আমাদের আপত্তি নথিভুক্ত করেছি৷ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়নি৷ আগামী সোমবার আমরা বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে তাঁকে বলব যে বিলে সই না করতে৷ বিল কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে৷ আমি এখনই বলে দিচ্ছি, রাজ্যপাল বিলে সই করবেন না৷

পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, তামিলননাড়ু, মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যে এই একই বিল আনা হয়েছে৷ রাজ্যপালের ভূমিকা নিয়ে ব্রাত্য বসুর পাল্টা তোপ, বিজেপি সদস্যরা যদি ঠিক করে দেন রাজ্যপাল কী করবেন, আর রাজ্যপাল যদি তাই করেন, তা হলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে৷ উনি তো আমার, আপনার সরকারেরও রাজ্যপাল৷ নির্বাচিত সরকারের কথা না শুনে কেন উনি বিজেপি-র কথা শুনবেন ?

প্রসঙ্গত, আচার্য নিয়োগ বিল অর্থাৎ, ‘দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ’ল (সংশোধনী) বিল, ২০২২’ নিয়ে সোমবার বিধানসভায় ভোটাভুটির দাবি জানিয়েছিল বিজেপি পরিষদীয় দল। ক্রস ভোটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে  বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, আমাদের ১৮২ জন বিধায়ক উপস্থিত ছিলেন। সকলেই ভোট দিয়েছেন।

 

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...