Saturday, April 4, 2026

“ইডি-সিবিআই দিয়ে আমায় ভয় দেখানো যাবে না“ – আগারতলায় চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

সাহস দেখালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাড়িতে যখন সিবিআই রয়েছে, তখন মঞ্চ থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। মঙ্গলবার আগতলার নির্বাতনী জনসভা থেকে তিনি বলেন, “ইডি-সিবিআই দিয়ে আমায় ভয় দেখানো যাবে না।“ফের প্রতিহিংসার রাজনীতি কেন্দ্রের। নিজেদের দুর্বলতা, অক্ষমতা এবং ব্যর্থতা ঢাকতে সিবিআইকে লেলিয়ে দেওয়ার সেই পরিচিত কৌশল বিজেপির। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে মরিয়া গেরুয়া শিবির সিবিআইকেই ব্যবহার করে। সর্বভারতীয় নেতা যখন ত্রিপুরা (Tripura) সফরে ব্যস্ত ঠিক তখনই কলকাতায় তাঁর বাড়িতে হাজির হয় সিবিআই (CBI) টিম। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সংস্থার সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন রুজিরা।

এদিন ত্রিপুরায় রীতিমতো লড়াকু মেজাজেই ছিলেন অভিষেক। জনসভায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি মন্তব্য করেন, এভাবে তাঁকে আটকানো যাবে না। তাঁর কটাক্ষ, বিজেপির এত ভয়? ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...