Thursday, June 25, 2026

Sourav Ganguly: এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জনের জন‍্য সুনীলদের শুভেচ্ছা সৌরভের

Date:

Share post:

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে নেমেছে ভারত (India)। প্রতিপক্ষ হংকং( Hong Kong)। কিন্তু এই ম্যাচে নামার কয়েক ঘন্টা আগেই সরাসরি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলে ভারত। কারণ গ্রুপ বি এর ম্যাচে ফিলিপিন্সকে ৪-০ গোলে হারায় প্যালেস্টাইন। আর এর ফলে সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করে ফেলে ইগর স্টিমাচের দল। আর এই কারণে গোটা দেশ খুশিতে মেতে উঠেছে। ভারতীয় ফুটবল দলের এই বিশেষ অর্জনে খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টুইট করে শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,”এএফসি এশিয়ান কাপ ২০২৩ এ যোগ্যতা অর্জন করে দারুণ কাজ করেছ ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে, দলটি দারুণ মানসিকতা দেখিয়েছে। এবং এটির জন্য ফুটবলের মক্কার থেকে ভালো জায়গা আর হয় না। দর্শকদের তরফ থেকেও দুর্দান্ত সমর্থন এসেছে।”

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জিট্রফি সেমিফাইনালে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭১

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...