Tuesday, June 23, 2026

Pv Sindhu: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

Date:

Share post:

ইন্দোনেশিয়া ওপেনের ( Indonesia Open) প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। এদিন স্ট্রেট গেমে হেরে যান চিনের হি বিং জিয়াওয়ের কাছে। ম্যাচের ফল ১৪-২১, ১৮-২১। চীনের প্রতিপক্ষের বিরুদ্ধে এর আগে দশবার জিতেছিলেন সিন্ধু। কিন্তু এদিন প্রতিরোধ গড়তে পারেননি ভারতীয় শাটলার। ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন সাই প্রণীতও।

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন জিয়াওয়ে। একটা সময় ১১-৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ব্রেকের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভারতীয় শাটলার পিভি সিন্ধু। আক্রমণাত্মক মেজাজে পরপর পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ফেলেন তিনি। কিন্তু তাসত্ত্বেও গেম জিততে পারেননি সিন্ধু। ১৪-২১ এ হেরে যান। পরের গেমে নিজেকে উজাড় করে দেন অলিম্পিক্সে দু’বার পদক জয়ী সিন্ধু। চীনের প্রতিপক্ষের সঙ্গে সমান টক্কর দেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। সৈয়দ মোদি আন্তর্জাতিক এবং সুইস ওপেন জেতার পর সপ্তম বাছাই হিসেবে এই টুর্নামেন্টে নেমেছিলেন ভারতীয় শাটলার। কিন্তু দিনটা ভারতের ছিল না।

এদিকে পুরুষদের ম্যাচে ডেনমার্কের হ্যান্স ক্রিশ্চিয়ান সোলবার্গ ভিত্তিনঘুসের কাছে হেরে যান সাই প্রণীতও। সিন্ধুর মতো তিনিও হারেন স্ট্রেট গেমেই। ম্যাচের ফলাফল ১৬-২১, ১৯-২১।

আরও পড়ুন:Sourav Ganguly: এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জনের জন‍্য সুনীলদের শুভেচ্ছা সৌরভের

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...