Tuesday, June 23, 2026

আগামীকাল ফের রাহুলকে তলব ইডির

Date:

Share post:

পরপর তিন দিন। সোমবার। মঙ্গলবার। এবার বুধবার। পর পর তিন দিন। আগামী কাল বুধবার তৃতীয় বারের জন্য রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তলব করল ইডি। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোমবার প্রথম বারের জন্য রাহুলকে ডেকে পাঠিয়েছিল ইডি। সে দিন বেলা ১১টা নাগাদ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয় থেকে মিছিল করে ইডি অফিসের দিকে রওনা দিয়েছিলেন রাহুল৷ তাঁর সঙ্গে পা মেলান প্রিয়াঙ্কা গান্ধীও।

আরও পড়ুনঃ Sourav Ganguly: এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জনের জন‍্য সুনীলদের শুভেচ্ছা সৌরভের

শয়ে শয়ে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধী জিন্দাবাদ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন৷ পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন ইডি অফিসের দিকে৷ তৃতীয় ব্যারিকেডের মুখে পুলিশ তাদের আটকে দেয়৷ তখন প্রিয়াঙ্কা ও আইনজীবীকে নিয়ে রাহুল ইডি অফিসের দিকে হাঁটা লাগান৷ অন্যদিকে পুলিশের বাধা পেয়ে সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা৷
মঙ্গলবারও অনেকটা একই ছবি দেখা যায়। বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে যান রাহুল। দুই দফায় চলে জিজ্ঞাসাবাদ।

এ দিনও রাহুলকে এ ভাবে ডেকে পাঠানোর প্রতিবাদ জানান কংগ্রেস নেতা-কর্মীরা। প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন অধীর চৌধুরী, রণদীপ সূরজেওয়ালা, প্রণব ঝা-র মতো কংগ্রেস নেতারা। আট ঘণ্টা ধরে তাঁদের আটক করে রাখে পুলিশ। কংগ্রেসের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। রাহুলকে ভয় পেয়েছে বিজেপি। তাই এ ভাবে হেনস্তা করতে শুরু করেছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...