Wednesday, March 25, 2026

ত্রিপুরায় গেলেই এজেন্সির উপদ্রপ: ইডি-সিবিআই নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

তিনি ত্রিপুরায় গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রপ শুরু হয়। মঙ্গলবার, আগরতলার জনসভা থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ত্রিপুরায় যাওয়ার দিনই স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরা করতে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়েছে সিবিআই (CBI) দল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ বলে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, সিবিআই, ইডির (ED) মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি ।

ত্রিপুরার উপনির্বাচনের আগে আগরতলা সফরে যান অভিষেক। আর এইদিনই তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করতে সিবিআই পৌঁছায় অভিষেকের বাড়িতে। সেই প্রসঙ্গ উল্লেখ করে আগরতলার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তোপ দাগেন অভিষেক। তিনি ত্রিপুরায় আসতে গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রব কেন শুরু হয়- প্রশ্ন তোলেন অভিষেক। তবে, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখালেও তিনি মাথা নোয়াবেন না- সাফ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি এত বড় একটা দল। তাহলে কেন তারা মমতা- তৃণমূলকে ভয় পাচ্ছে! অভিষেকের কথায়, “বিজেপির সঙ্গে ইডি-সিবিআই আছে। মমতার সঙ্গে মানুষ আছে।“


Related articles

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...