মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভদ্রেশ্বর থানার শ্বেতপুর (Shwetpur) এলাকার কাছে রাস্তার ধারের ঝোপে বস্তা মোড়ানো অবস্থায় পড়ে থাকা ওই নীল ড্রামটি নজরে আসে স্থানীয়দের। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়, আর ড্রামের মুখ খুলতেই সামনে আসে নৃশংস হত্যার ছবি। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
Sponsored

খবর পেয়ে শ্বেতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ড্রামের মুখ খুলতেই গলা কাটা ও ঝলসানো এক যুবকের দেহ উদ্ধার হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা (Officers of Chandannagar Police Commissionerate) এবং ভদ্রেশ্বর থানার পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয় এবং প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। আরও পড়ুন: বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে (Imambara District Hospital, Chunchura) পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এই খুনের পিছনে ব্যক্তিগত সম্পর্ক, শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গত বছরের মেরঠের (Meerut) নীল ড্রাম হত্যাকাণ্ডের স্মৃতিও উঠে আসছে, ফলে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
