Friday, April 3, 2026

বিধানসভায় পাশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর সংক্রান্ত বিল, রাজ্যপালের অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকাতেই পদক্ষেপ: ব্রাত্য

Date:

Share post:

রাজ্যের বর্তমান রাজ্যপাল একজন সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তি। রাজনৈতিক উদ্দ্যেশ্যে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে হস্তক্ষেপের জন্য কমিটি গড়ার চেষ্টা করছেন। এমন পদক্ষেপ করেছেন যাতে সরকার মামলায় জড়িয়ে পড়ে। ইউজিসির এক্তিয়ারকেও চ্যালেঞ্জ করছেন রাজ্যপাল। এই অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকাতেই আইন করে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে বলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর (Visitor) পদে রাজ্যপালের জায়গায় শিক্ষামন্ত্রীকে বসাতে মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, পুঞ্চ ও সারকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল নিয়ে আলোচনার মাঝেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। ফলে বিরোধী শূন্য বিধানসভাতেই পাশ হয় বিল।

আলোচনার শুরুতে বিলের বিরোধিতা করে বিজেপির শান্তনু প্রামাণিক বলেন, এই বিল কার্যকরী হলে শিক্ষাক্ষেত্রে রাজনীতির রং লাগবে। বিলটি পাশ করানোর আগে তিনি তা সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা, অম্বিকা রায়, বিশ্বনাথ কারক, তৃনমূল কংগ্রেসের তরুণ মাইতি, সমীর জানা অংশ নেন। শিক্ষামন্ত্রীর জবাবি ভাষণের সময় বিলের বিরোধিতা করে বিজেপি পরিষদীয় দল সভা থেকে ওয়াক আউট করে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...