Saturday, April 4, 2026

আজ মঙ্গলবারই কাজে ফিরতে চান জখম প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম

Date:

Share post:

রাহুল গান্ধীকে ইডির তলবের বিরুদ্ধে মিছিলে যোগ দিয়ে জখম কংগ্রেস নেতা পি চিদম্বরম। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে চিদম্বরমের পাঁজরে চোট লেগেছে বলে জানা গিয়েছে। পাঁজরের হারে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।সোমবার রাতে ট্যুইট করলেন পি চিদম্বরম৷ জানালেন তিনি ভাল আছেন, আজই কাজে ফিরবেন৷ চিকিৎসকেরা জানিয়েছেন, যদি এটি সামান্য হেয়ারলাইন ক্র্যাক হয় তাহলে ১০ দিনের মধ্যেই সেরে যাবে৷ তবে এর পাশাপাশি তিনি এও বলেন, তিনজন পুলিশের ধাক্কার পরেও যে শুধুমাত্র হেয়ারলাইন ক্র্যাক-হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার৷

রও পড়ুনঃ গেরুয়া সন্ত্রাসের আবহেই আজ ত্রিপুরায় অভিষেক, করবেন ঐতিহাসিক রোড-শো

ট্যুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, মোদি সরকার সমস্ত রকম বর্বরতার সীমা অতিক্রম করে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ মারধর করেছে। তাঁর চশমা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। বাঁদিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে তাঁর। পুলিশের এমনই অবস্থা। কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মাথায় লেগেছে ও পাঁজরের হাড় ভেঙেছে। এটি গণতন্ত্র?
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে সোমবার হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে এদিন হাজির হন রাহুল। সোমবার দুপুর ১২টা নাগাদ ইডি-র দফতরে হাজির হন তিনি। তারপর থেকে দু’দফায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মাঝে এক বার সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল। সোমবারের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয় রাতে। মঙ্গলবার ফের ইডির সামনে হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...