Saturday, April 11, 2026

প্রমাণ থাকা সত্ত্বেও মাদককাণ্ডে গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের জামিন মঞ্জুর

Date:

Share post:

মাদক মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছিল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে। রবিবার রাতেই জামিন পেয়ে যান তিনি। এমনকী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্তের ভাইয়ের সঙ্গে আরও যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁরাও জামিন পেয়ে যান।


আরও পড়ুন:সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে মামলার তদন্ত কতদূর? উত্তর দিতে নারাজ CBI


রবিবার বেঙ্গালুরুতে এক পার্টিতে শক্তি কাপুরের ছেলের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে পাকড়াও করে পুলিশ। আর রবিবার রাতেই তাঁকে জামিনে মুক্ত করা হয়। তবে বেঙ্গালুরু পুলিশের তরফে বলা হয়েছে যখন যে অবস্থায় তাঁদের ডাকা হবে, তখন সেই অবস্থাতেই তাঁদের হাজিরা দিতে হবে।


উল্লেখ্য, পুলিশের তরফে জানানো হয়  গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর এমজি রোডের একটি পার্টিতে রবিবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই শ্রদ্ধা কাপুরের ভাইকে গ্রেফতার করা হয়। এমনকি সেই রাতে সিদ্ধান্ত ছাড়াও ওই পার্টি থেকে মোট ৩৫ জনকে আটক করা হয়। যদিও তাঁদের কাছে কোনও মাদক মেলেনি। তবে মেডিক্যাল টেস্টে সিদ্ধান্ত এবং আরও চারজনের রিপোর্ট পজিটিভ আসে। তখনই তাঁদের গ্রেফতার করা হয়।

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...