Tuesday, June 23, 2026

রাহুল গান্ধীকে ইডি তলবের প্রতিবাদ, বিক্ষোভে রাজধানীতে সরব কংগ্রেস

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায়  বুধবারও ইডির দফতরে পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল কর্মী। এইনিয়ে পর পর তিনদিন তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। সোমবারের পর মঙ্গলবারও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয় তাঁকে। আর এই ঘটনায় বিক্ষোভে নেমেছে গোটা দেশের কংগ্রেস সমর্থকরা।


আরও পড়ুন:উপত্যকায় ব্যাঙ্ক কর্মীর হত্যাকারী-সহ ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী


এদিনও রাহুলকে তলবের প্রতিবাদে রাজধানীর পথে নেমেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। বুধবারও কংগ্রেসের সদর দফতরের বাইরে আকবর রোডে  মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া সত্ত্বেও এদিনও আকবর রোডে হাজির হন কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের ঢুকতে বাধা দিলে জোর করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কিছু কংগ্রেস কর্মীদের আটক করে দিল্লি পুলিশ।



কংগ্রেসের দাবি, আট বছর ধরে বিজেপি দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছে। এবার রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বিজেপি। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বারবার রাহুল গান্ধীকে বিব্রত করা হচ্ছে।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...