Tuesday, June 23, 2026

উপত্যকায় ব্যাঙ্ক কর্মীর হত্যাকারী-সহ ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী

Date:

Share post:

ভূস্বর্গে ফের বড় সাফল্য! মঙ্গলবার গভীর রাতে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিহত ২ জঙ্গি। এদের মধ্যে এক জঙ্গি গত ২ জুন কুলগামে একটি ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে খুন করেছিল। ঘটনার পর একথা ট্যুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ।


আরও পড়ুন:আজ দিল্লিতে মমতার বৈঠক ঘিরে চড়ছে পারদ, থাকছে বাম, কংগ্রেসও


পুলিশ জানিয়েছে, মহম্মদ লোন নামের জঙ্গিটিই গতও ২ জুন কুলগামে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে খুন করে। অপর জঙ্গির নাম তুফেইল গানাই। নিহত ২ জঙ্গিই লস্ক-ই-তৈবার সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল ও আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোপিয়ানের কুঞ্জললগ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপর মঙ্গলবার গভীর রাতে পুলিশ, সেনা এবং আধাসেনার যৌথ টিম এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর অস্তিত্ব টের পেয়ে জঙ্গিরা একটা সময় প্রতিরোধ গড়ে তুলতে গুলি ছুড়তে শুরু করে। রাতভর গুলির লড়াই শেষে ভোররাতে নিরাপত্তা বাহিনী একেবারে নির্দিষ্ট করে দুই জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...