Friday, June 26, 2026

বন্ধ চা বাগানের অধিকাংশই খুলেছে রাজ্যের উদ্যোগে, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন বেচারাম

Date:

Share post:

উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের অধিকাংশই খোলা সম্ভব হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। বুধবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। বলেন, ২০১১-তে তৃণমূল (TMC) সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের বন্ধ চা বাগানের সংখ্যা ছিল ৬৭। এখন সংখ্যা মাত্র ৯। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি চাবাগান খুলে যাবে বলে জানান বেচারাম।

একটি অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বন্ধ ও রুগ্ন চা বাগানের (Tea Garden) মত ৫৪২৩ জন শ্রমিককে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এছাড়াও রাজ্য সরকারি প্রকল্পে বিনামূল্যে চাল, ১০০ দিনের কাজ, ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার মতো নানা সুবিধা দেওয়া হয় চা বাগানের শ্রমিকদের। চা সুন্দরী প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তাঁরা। বাগান মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁদের ভাতাও বাড়ানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার চা বাগানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখেছে বলে অভিযোগ করেন বেচারাম মান্না। তিনি বলেন, ওই বকেয়ার জন্য তাঁর দফতর কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে।

উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য ১৫% হারে বর্ধিত মজুরি ঘোষণা করেছে রাজ্য শ্রম দফতর। মঙ্গলবার অন্তবর্তিকালীন মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের শ্রম দফতরের অধিকর্তা অমরনাথ মল্লিক।


Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...