Friday, June 26, 2026

যত্র-তত্র নয়, মাতঙ্গিনী মূর্তির নীচেই অবস্থান বিক্ষোভ করতে পারবেন টেট পরীক্ষার্থীরা : কোর্ট

Date:

Share post:

কলকাতা শহরের সর্বত্র নয়। শুধুমাত্র মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেই শান্তিপূর্ণভাবে অবস্থান -বিক্ষোভ করতে পারবেন টেট চাকরিপ্রার্থীরা ।  বুধবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট । তবে আন্দোলনকারীরা  শহরের সর্বত্র বিক্ষোভে বসার অনুমতি চাইলে বিচারপতি শম্পা সরকার বলেন, ‘কলকাতা সিটি অফ জয়, তাকে সিটি অফ ডেমনস্ট্রেশন করা যায় না’।

শিক্ষক নিয়োগের চাকরিতে দুর্নীতি-সহ নানা ইস্যুতে কলকাতায় আন্দোলন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল শম্পা বিশ্বাস-সহ উচ্চ প্রাথমিকের ১১২ জন চাকরিপ্রার্থী। কিন্তু পুলিশ অনুমতি দিতে নারাজ। শেষ পর্যন্ত তাঁরা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি শম্পা সরকার এদিন শুনানি শেষে স্পষ্ট জানিয়ে দেন, শহরের নতুন কোনও জায়গায় নয়। আন্দোলন করতে হলে তা করতে হবে শুধুমাত্র মাতঙ্গিনী  হাজরার মূর্তির পাদদেশেই। কারণ সেখানেই এই সংক্রান্ত আন্দোলন চলছে। তবে আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ হতে হবে।  বিচারপতির  শম্পা সরকার বলেছেন, “একই বিষয়ে সর্বত্র অবস্থান-বিক্ষোভ করব, এটা ঠিক নয়।”

 

 

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...