Tuesday, June 16, 2026

ভয়াবহতার বিচারে মাঙ্কি পক্সকে ‘মহামারী’ ঘোষণার সিদ্ধান্ত নিতে চলেছে হু

Date:

Share post:

করোনার পরে ফের বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। ইতিমধ্যেই বিশ্বের অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। এই মাঙ্কিপক্স ভাইরাসের প্রভাব এতটাই বেশি যে একে মহামারী হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নিতে চলেছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। শুধু তাই নয়, খুব শীঘ্রই  মাঙ্কিপক্স ভাইরাসের নামও বদলে যেতে পারে। এমনটাই জানিয়েছে হু।   জানা গিয়েছে, এখনও অবধি বিশ্বের ৩০টি দেশে দেড় হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজনের তালিকায় রয়েছেন আরও প্রায় হাজার দুয়েক মানুষ।  এদের মধ্যে   অধিকাংশই ইউরোপের বাসিন্দা। তবে হু মনে করছে যেভাবে দ্রুততার সঙ্গে এই ভাইরাস ছড়াচ্ছে, তাতে এটি আর শুধু  ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না। শীঘ্রই বিশ্বের আরো অনেকদেশেই ছড়িয়ে পড়বে।

 

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...