Friday, June 26, 2026

ঠিকমতো দাঁড়াতেও পারছেন না পুতিন, ভিডিও ঘিরে জোর জল্পনা

Date:

Share post:

কী অবস্থা রুশ প্রেসিডেন্টের (President of Russia)? পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়াতে পারছেন না পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বারবার আলোচনা হয়েছে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে। তাঁর রণনীতি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয়েছে। লড়াকু মনোভাবাপন্ন ভ্লাদিমির পুতিন (Vladimir Vladimirovich Putin) নিজে সামরিক বাহিনীতে ছিলেন। আর আজ কিনা ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিও ঘিরে পুতিনকে নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড হাত কাঁপছে পুতিনের। ঠিকমতো দাঁড়াতেও পারছেন না রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই অনেকে দাবি করতে শুরু করেছেন যে পুতিন নাকি কার্যত পঙ্গু হয়ে গিয়েছেন।

গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ (Five eyes) দাবি করে পুতিন ক্যানসারে আক্রান্ত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও আমেরিকা- এই পাঁচটি দেশের গোয়েন্দাজোট বলছেন, ইদানিং কালে রুশ প্রেসিডেন্টকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এ পুতিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সম্প্রতি ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন (Vladimir Putin)। সেখানে এক ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিখ্যাত রুশ পরিচালক নিকিতা মিখাইলভকভকে (Nikita Sergeyevich Mikhalkov)পুরস্কার দেওয়ার সময় স্থির হয়ে দাঁড়াতে পারছেন না পুতিন। স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের হাতের উপর কার্যত কোনও নিয়ন্ত্রণই রাখতে পারছেন না তিনি। মঞ্চে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না ৬৯ বছরের রুশ প্রেসিডেন্ট। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...