Saturday, June 20, 2026

Kl Rahul: রাহুলকে চিকিৎসা করাতে জার্মানি পাঠাচ্ছে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

চোটের কারণে আগেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আর যা খবর, এবার আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে জেতেন পারেন কে এল রাহুল (KL Rahul)। সূত্রের খবর, চোটের চিকিৎসার জন্য রাহুলকে জার্মানিতে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু সিরিজ শুরুর আগেই অনুশীলনে কুঁচকিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। দিল্লি থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে যান রাহুল । সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। গত শনিবার ফিটনেস পরীক্ষা করা হয় তাঁর। রাহুলের ফিটনেস সন্তোষজনক নয় বলে জানিয়েছে এনসিএ। জানানো হয়, রাহুল এখনও সম্পূর্ণ চোট মুক্ত নন। এনসিএ-র রিপোর্ট পাওয়ার পরই রাহুলকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন,” রাহুলের চোট সে ভাবে সারছে না। এটা একদমই ভাল লক্ষণ নয়। তাই আরও ভাল চিকিৎসার জন্য ওকে জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন:Mohammad Rafique: ফের একবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙলো চেন্নাইয়ান এফসি, দু’বছরের চুক্তিতে চেন্নাইয়ানে মহম্মদ রফিক

 

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...