Monday, March 16, 2026

পর্ষদ সভাপতি কল্যাণময়কে বাড়ি থেকে তুলে এনে ডিরোজিও ভবনে জেরা সিবিআইয়ের

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের দফতর ডিরোজিও ভবনে  হানা দিয়েছিল সিবিআই। ৬ সদস্যের সিবিআই দল দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পর্ষদ দফতরে। আর এদিনই হঠাৎ কাদাপাড়ায়  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় সিবিআই।  তাঁকে তুলে নিয়ে আসা হয় ডিরোজিও ভবনে । পর্ষদ অফিসেই জেরা শুরু হয়েছে সভাপতির। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এর আগে একাধিকবার পর্ষদ সভাপতিকে ডাকা হলেও তিনি তা উপেক্ষা করেছেন।

এদিন সকাল নটার সময়ে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। অভিযোগ  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা সভাপতিকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অফিসাররা নিজেরাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে চলে যান। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...