Saturday, April 4, 2026

Manoj Tiwary: রঞ্জিতে ফের শতরান মনোজের, শতরানের পরই স্ত্রী এবং পুত্র উদ্দেশে ভালোবাসার বার্তা মন্ত্রী মশাইয়ের

Date:

Share post:

ফের শতরান মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। রঞ্জিট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে ঝারখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন মনোজ। আর এবার সেমিফাইনালে মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে শতরান করলেন মন্ত্রী মশাই। ১০২ রান করলেন তিনি। আর শতরানের পরই স্ত্রী সুস্মিতা এবং পুত্র ইউভানের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মনোজ।

বুধবার দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন মনোজ। বৃহস্পতিবার করলেন শতরান। শতরানের পরই গোটা বাংলা দল তাঁর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল সাজঘর থেকে। আর সেই সময় মনোজ একটি কাগজ বার করেন পকেট থেকে। সেই কাগজে স্ত্রী এবং ছেলেকে ভালবাসার বার্তা দেন মনোজ।

রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালের পর হাঁটুর চোটের জন‍্য সেমিফাইনালে খেলতে পারবেন কি না সেই নিয়ে সংশয় ছিল মনোজ তিওয়ারির। সবশেষে সেমিফাইনালে মাঠে নামেন তিনি। আর মাঠে নামতেই ব‍্যাট হাতে কামাল দেখালেন মন্ত্রী মশাই। মনোজ বুঝিয়ে দিলেন এই সব চোট তিনি তাঁর ১৮ বছরের কেরিয়ারে অনেক সামলেছেন। ১০২ রান করলেন মনোজ। এটি রঞ্জিতে ২৯তম শতরান মনোজের। রঞ্জির ইতিহাসে তিনি বাংলার সর্বোচ্চ রানসংগ্রাহক। গোটা দেশের মধ্যে রয়েছেন দশ নম্বরে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...