Monday, April 6, 2026

গেহলটের ভাইয়ের বাড়িতে CBI হানা, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

একদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ম্যারাথন জেরা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এরই মাঝে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) ভাই অগ্রসেন গেহলটের(Agrasen Gehlot) বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সূত্রের খবর, অশোক গেহলটের অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও সিবিআইয়ের এই অভিযানকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে কংগ্রেস(Congress) নেতৃত্ব।

সংবাদমাধ্যম সূত্রের খবর, যোধপুরে অগ্রসেন গেহলটের (Ashok Gehlot Brother) বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন টুইটারে লেখেন, “প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না।”

উল্লেখ্য, সার রপ্তানি মামলায় ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। দিল্লিতে ইউপিএ সরকার থাকাকালীন বেআইনিভাবে সার রপ্তানি করার অভিযোগ রয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে। অভিযোগ, ২০০৭ ও ২০০৯ সালে বেআইনি ভাবে সার রপ্তানিতে যুক্ত ছিল অগ্রসেনের সংস্থা অনুপম কৃষি। কৃষকদের জন্য বরাদ্দ সার বিদেশে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে ইডি। ভরতুকি দেওয়া সার বিক্রি করার জন্যই অগ্রসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...