Saturday, April 4, 2026

England Cricket: বিশ্বরেকর্ড গড়ল ইংল‍্যান্ড, একদিনের ক্রিকেটে ৪৯৮ রান করল ইয়ন মর্গ‍্যানের দল

Date:

Share post:

বিশ্বরেকর্ড গড়ল ইংল‍্যান্ড ( England)। এদিন একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইয়ন মর্গ‍্যানের (Eoin Morgan) দল। নেদারল্যান্ডের (Netherlands) বিরুদ্ধে ইংল‍্যান্ড করল ৪ উইকেটে হারিয়ে ৪৯৮ রান। শতরান করলেন তিন ক্রিকেটার। এরা হলেন ফিলিপ সল্ট, মালান এবং জস ব‍াটলার। সল্ট করেন ১২২ রান। মালান করেন ১২৫ রান। ১৬২ অপরাজিত থাকেন বাটলার।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের বিশ্বরেকর্ডই টপকে গেল ইংল্যান্ড। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮ রান করে ইয়ন মর্গ‍্যানের দল। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে এতদিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসও রয়েছে ইংরেজদের দখলে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড করেছিল ৩ উইকেটে ৪৪৪ রান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৫০০ রানের গণ্ডি ছোঁয়ার হাতছানি ছিল ইংল্যান্ডের সামনে। তবে খুব কাছে গিয়েও থেমে যেতে হয় ব্রিটিশদের। তারা ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৯৮ রান সংগ্রহ করে। ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটিই এখন সর্বোচ্চ দলগত ইনিংসের বিশ্বরেকর্ড।

আরও পড়ুন:Bengal Cricket: চতুর্থ দিনে শাহবাজ-প্রদীপ্তের বোলিং-এ দাপট, ব‍্যাটিং ব‍্যর্থতায় চাপে বাংলা, জিততে দরকার ২৫৪ রান

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...